২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্যের ভুয়া রিভিউয়ে জরিমানা

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যান অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানের ভুয়া রিভিউ দেওয়ার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এ অভিযোগে ১৯ প্রতিষ্ঠানকে আইনের আওতায় এনে ৩ লাখ ৫০ হাজার ডলার জরিমানা করা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 03:45 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ভার্জ জানিয়েছে, বছরব্যাপী চলা এ তদন্তে দেখা গেছে, অনলাইনে বিভিন্ন পণ্য ও সেবার ভুয়া রিভিউ বাড়ছে।

প্রতিষ্ঠানগুলো তথাকথিত ‘রেপুটেশন ম্যানেজমেন্ট’ প্রতিষ্ঠানের সাহায্যে তাদের পণ্যের ভুয়া রিভিউ তৈরি করে। ভার্জের তদন্তে উঠে আসে, যুক্তরাষ্ট্রের ব্রুকলিন ইয়োগার্ট স্টোরের অনলাইন রিভিউ কম থাকায় রেপুটেশন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে তা বাড়ানোর জন্য বলে তারা।

এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বাংলাদেশ, ফিলিপাইন ও পূর্ব ইউরোপ থেকে অনলাইনে এ ধরনের কার্যকলাপ করা হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিজস্ব পণ্য ও সেবায় পাঁচতারা রেটিং ও ইতিবাচক মন্তব্য দেওয়ার জন্য ঘুষ হিসেবে গিফট সার্টিফিকেট দেওয়া হয়।

ভুয়া রিভিউর জন্য বিভিন্ন ফার্মকে চুক্তিতে নিয়োগ দেওয়া হয় বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।