অ্যামাজনের নতুন তিন ট্যাবলেট
নতুন তিনটি ট্যাবলেট কম্পিউটার লঞ্চ করেছে মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। ট্যাবলেটগুলোর মধ্যে রয়েছে নতুন ডিজাইনের কিন্ডল ফায়ার এইচডি, কিন্ডল ফায়ার এইচডিএক্স ৭ এবং কিন্ডল ফায়ার এইচডিএক্স ৮.৯। আর তিনটি ট্যাবলেটই চলবে অ্যামাজনের তৈরি নতুন ‘ফায়ার’ অপারেটিং সিস্টেমে (ওএস)।
প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১২ সালে বাজারে কিন্ডল ফায়ার এইচডি ট্যাবলেটের যে ভার্সনটি ছেড়েছিল অ্যামাজন, সেটির ডিজাইনে বেশকিছু পরিবর্তন এনে তৈরি করা হয়েছে ২০১৩ সালের কিন্ডল ফায়ার এইচডি।
৭ ইঞ্চি স্ক্রিনের ডিভাইসটি চলবে ডুয়াল কোর প্রসেসর এবং অ্যামাজনের নিজস্ব অ্যামাজন ফায়ার ওএস ৩.০ মোহিটো অপারেটিং সিস্টেমে। ট্যাবলেটটির ১৬ জিবি সংস্করণের দাম হবে ১৩৯ ডলার।
কিন্ডল ফায়ার এইচডিএক্স ৭-এ থাকবে ৭ ইঞ্চি স্ক্রিন। ১৬জিবি মেমোরির ট্যাবলেটটির দাম হবে ২২৯ ডলার। আর কিন্ডল ফায়ার এইচডিএক্স ৮.৯-এ থাকবে ২.২ গিগাহার্টজের কোয়াড-কোর স্ন্যাপড্রাগন প্রসেসর, ২জিবি র্যাম, কোয়াড-কোর অ্যান্ড্রিনো ৩৩০ জিপিইউ। ট্যাবলেটটির সর্বনিম্ন দাম হবে ৩৭৯ ডলার।
তিনটি ট্যাবলেটই চলবে অ্যামাজনের নতুন ফায়ার ওএস-এ। ট্যাবলেট কম্পিউটারের মারমার কাটকাট প্রতিদ্ব›দ্বীতার বাজারে অ্যামাজনের এই নতুন ওএস প্রতিষ্ঠানটির বাজির ঘোড়া হতে পারে বলে মনে করছেন টেকবোদ্ধারা।
