গুগল মেইলের বিলম্ব
জিমেইল অ্যাকাউন্টের মেইল আসতে দেরি হওয়ার খবর নিশ্চিত করেছে সার্চ জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটির ‘সার্ভিস ডিটেইলস’ ওয়েবসাইটে সোমবার কারিগরি ত্রুটির কারণে ইমেইল আসতে বিলম্ব, ক্ষেত্রবিশেষে মেইল একেবারেই না আসার খবর নিশ্চিত করেছে গুগল।
প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ইমেইল বিড়ম্বনার খবর নিশ্চিত করার পাশাপাশি এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে গুগল।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৫০ শতাংশেরও কম জিমেইল ব্যবহারকারী এই ইমেইল বিড়ম্বনার শিকার হচ্ছে বলে জানিয়েছে গুগল। তবে প্রথমে গুগলের দাবি ছিল, এই বিড়ম্বনার শিকার হচ্ছেন মাত্র ০.০২৪ শতাংশ ব্যবহারকারী।
