২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এলজির নতুন ফ্যাবলেট

স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের সংমিশ্রণে তৈরি ডিভাইস ‘ভিইউ ৩’ ফ্যাবলেট আনছে ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা এলজি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 06:07 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

সংবাদবিষয়ক ওয়েবসাইট বিজিআর ও এনডিটিভি পৃথক প্রতিবেদনে জানিয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ৫.২ ইঞ্চি ‘ভিইউ ৩’ ফ্যাবলেট কোরিয়ার বাজারে পাওয়া যাবে।

স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসরের ফ্যাবলেটটি চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। ৫.২ ইঞ্চি স্ক্রিনের ডিভাইসটি দিয়ে উন্নতমানের ছবি তুলতে এর পেছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। এছাড়া এর সামনে থাকছে ২.১ মেগাপিক্সেল ক্যামেরা।

ফ্যাবলেটটি এলজি ভিইউ স্মার্টফোনের চেয়ে ভিন্ন হবে বলে জানিয়েছে এলজি। ফ্যাবলেটটির স্ক্রিনের রেজুলিউশন ১২৮০ বাই ৯৬০ মেগাপিক্সেল। এছাড়া ডিভাইসটিতে ২জিবি র‌্যাম ও ১৬জিবি বিল্টইন মেমোরি রয়েছে।

১৬১ গ্রাম ওজনের ফ্যাবলেটটি সাদা, কালো ও হালকা সবুজ রংয়ে পাওয়া যাবে।