২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগলকে আইনের আওতায় আনার আহ্বান

সার্চ জায়ান্ট গুগলের প্রতিদ্ব›দ্বী হিসেবে সফট জায়ান্ট মাইক্রোসফট সার্চ ইঞ্জিন বিংকে শক্তিশালী করতে অর্থব্যয় করছে। এদিকে গুগলের অ্যাড ক্যাম্পেইনের সমালোচনা করেছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভ বলমার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 05:59 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

টিজার

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গুগল এককভাবে অনলাইন সার্চে আধিপত্য করছে। এছাড়া অ্যাড ক্যাম্পেইন ও স্প্যাম ছড়িয়ে গুগল ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করছে।”

এসব অনৈতিক চর্চার অভিযোগ এনে গুগলকে আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন বলমার।

বলমার বলেন, “গুগলের সঙ্গে প্রতিযোগিতা করতে এখন আমরাই একমাত্র প্রতিদ্বন্দ্বী। আমি বিশ্বাস করি, গুগলের এ চর্চা কম্পিটিশন অথরিটির সঙ্গে আলোচনা করার যোগ্য। আমরা কম্পিটিশন অথরিটির সঙ্গে আলোচনাও করেছি।”

এদিকে মাইক্রোসফট গুগলের অ্যাড ক্যাম্পেইন ও বিভিন্ন সার্ভিসের মাধ্যমে অনৈতিক ব্যবসা নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে। তাতে বলা হচ্ছে, গুগল এসবের মাধ্যমে ইমেইল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ভঙ্গ করছে।