২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও ব্ল্যাকবেরিতে ছাঁটাই

আর্থিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আবারও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 06:22 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, এতে বিশ্বব্যাপী ব্ল্যাকবেরির এক তৃতীয়াংশ কর্মী চাকরি হারাবে।

একসময় ব্ল্যাকবেরিতে কর্মীর সংখ্যা ছিল ২০ হাজার। ব্যবসায়িক লোকসানের কারণে তা মার্চে নামিয়ে আনা হয় ১২ হাজার ৭শ’য়। এবার পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় আর্থিক ক্ষতি কমাতে সাড়ে চার হাজার কর্মী ছাঁটাই করা হবে।

চলতি আর্থিক বছরের বাকি নয় মাসে পরিচালনা ব্যয় অর্ধেকে নিয়ে আসতে এ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্ল্যাকবেরি।

ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমচালিত সাম্প্রতিক স্মার্টফোন প্রত্যাশিত সাফল্য পায়নি। এছাড়া স্মার্টফোনের বাজারে প্রতিযোগী প্রতিষ্ঠানের সঙ্গেও সমান তালে চলতে পারেনি ব্ল্যাকবেরি। এদিকে এসব চালাতে গিয়ে অগাস্ট পর্যন্ত ৯৫ কোটি থেকে ৯৯ কোটি ৫০ লাখ ডলার আর্থিক ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানটির। ক্ষতি কমাতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ব্ল্যাকবেরি।