২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজস্ব ইন্টারনেটের পরিকল্পনা ব্রাজিলের

যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারনেটের পরিবর্তে স্থানীয় ইন্টারনেটের কথা ভাবছে ব্রাজিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 06:20 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাইবার গুপ্তচরবৃত্তির কারণেই রাষ্ট্রটি এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে।

ব্রাজিলের পরিকল্পনা অনুযায়ী, তারা বিভিন্ন ইন্টারনেট প্রতিষ্ঠানকে পরামর্শ দিচ্ছে ব্রাজিলের অভ্যন্তরে ডেটা সেন্টার খোলার জন্য। এসব ডেটা সেন্টারে রাষ্ট্রটির অভ্যন্তরীণ তথ্য সংরক্ষিত থাকবে। তারা নতুন ইন্টারনেট কেবল স্থাপনের পরিকল্পনাও করছে বলে জানিয়েছে বিবিসি।

অন্যদিকে ব্রাজিলের রাষ্ট্রপতি ডিলমা রৌসেফ তার ওয়াশিংটন যাত্রার তারিখ পিছিয়ে দিয়েছেন। কারণ হিসেবে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) তার ইমেইল এবং ফোনকল বিনা অনুমতিতে ট্যাপ করেছিল। এ ছাড়াও ব্রাজিলের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেত্রোবাসের ডেটা এবং কয়েকশ’ কোটি ব্রাজিলিয়ান ইমেইল এবং ফোন কল নিয়ে এএনএসএর গুপ্তচরবৃত্তিও এর প্রধান একটি কারণ।

এ প্রসঙ্গে এনএসএর পক্ষে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট জন কেরি জানিয়েছেন, এ জিনিসগুলো সন্ত্রাসী কার্যকলাপ প্রতিহত করবার জন্যই করা প্রয়োজন ছিল। তিনি আশা করেন, ব্রাজিল এবং অন্যান্য রাষ্ট্র তাদের এ উদ্দেশ্য বুঝবে এবং তাদের সাহায্য করবে। অগাস্ট মাসে ব্রাজিল পরিদর্শনের সময় এ মন্তব্য করেছিলেন কেরি।