২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বাস হারাচ্ছে গোয়েন্দাগিরিতে : জাকারবার্গ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সরকারের ইন্টারনেট গুপ্তচরবৃত্তি ব্যবহারকারীদের অনুভূতিতে আঘাত করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 06:19 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, জাকারবার্গ এ প্রসঙ্গে বুধবার বেশকিছু মন্তব্য করেন।

জাকারবার্গ জানান, সরকার যেভাবে তথ্য নিচ্ছে এবং গ্রাহকদের কাছে গোপন রাখছে, তা তাদের অনভূতিতে আঘাত হানছে। এতে গ্রাহকরা বিভিন্ন ইন্টারনেট প্রতিষ্ঠানের উপর আস্থা হারাচ্ছেন। এর বদলে সরকার যদি গ্রাহকদের তথ্য নেওয়ার বিষয়টিতে স্বচ্ছতা বজায় রাখত, তাতে গ্রাহকরা সন্তুষ্ট থাকতেন।

যুক্তরাষ্ট্রের বাইরে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) গুপ্তচরবৃত্তি নিয়ে জাকারবার্গ বলেন, “তারা নিজেদের দেশে এটি না করে বহির্বিশ্বে করছে। আমরা সম্পূর্ণ বিশ্বকে সংযুক্ত করার চেষ্টা করছি, বিশ্বকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছি না।

অবশ্য এনএসএ তাদের গুপ্তচরবৃত্তি ঠিকমতো করতে পারেনি বলে জানান ২৯ বছর বয়সী এ তরুণ শতকোটিপতি।

জাকারবার্গ সরকারকে আবার আহবান জানিয়েছেন, তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে। এর আগেও গুগল, ফেইসবুক, মাইক্রোসফট একত্রে আদালতে গ্রাহক তথ্য প্রদানে স্বচ্ছতার অনুমতি চেয়ে আবেদন করেছিল।