২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লাইক’ বাকস্বাধীনতার অংশ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কোনোকিছুতে লাইক দেওয়া বাকস্বাধীনতার অন্তর্ভুক্ত, এমনটিই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 05:26 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, আদালতে আপিলের প্রেক্ষিতে বুধবার ভার্জিনিয়া অংগরাজ্যের রিচমন্ডে ফোর্থ ইউএস সার্কিট কোর্ট অফ আপিলস ওই রায় দেয়।

ফেইসবুকে বসের বিপক্ষে লাইক দেওয়ার ঘটনায় ২০০৯ সালে চাকরি হারাতে হয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের হ্যাম্পটন শেরিফ অফিসের ছয় কর্মচারীকে। এদের মধ্যে বহিষ্কৃত ডেপুটি ড্যানিয়েল কার্টার ও রবার্ট ম্যাককয় নামের দুই কর্মচারী জানান, শেরিফের প্রতিপক্ষ জিম অ্যাডামসের ফেইসবুক প্রোফাইলে লাইক দেওয়ার কারণে চাকরি হারাতে হয়েছে তাদের। তারা অবশ্য অ্যাডামসের ফেইসবুক পেইজে পোস্ট করে তাকে সমর্থনও দিয়েছিলেন।

ফেইসবুকে কোনোকিছু লাইক দেওয়া অনেকটা ‘কারও উঠানে রাজনৈতিক চিহ্ন দেওয়ার মতো’ বলে মনে করেন যুক্তরাষ্ট্রের সার্কিট বিচারক ইউলিয়াম ট্র্যাক্সলের।