অনলাইন শিক্ষাব্যবস্থা ফিউচারলার্ন
সম্প্রতি যুক্তরাজ্য ফিউচারলার্ন নামে তাদের সবচেয়ে বড় অনলাইন শিক্ষা প্রকল্প উদ্বোধন করেছে।
সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যের ২০টিরও বেশি বিশ্ববিদ্যালয় এখন বিনামূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে।
এখন এ অনলাইন শিক্ষাব্যবস্থার সুযোগ নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহীরা বিদেশ থেকেই মোবাইল ফোন বা কম্পিউটারের সাহায্যে কোর্স অনুসরণ করতে পারবেন।
এটি প্রচলিত শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে একটি বিপ্লবস্বরূপ বলে জানিয়েছেন যুক্তরাজ্যের বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়মন্ত্রী ডেভিড উইলেটস।
মোট ২১টি বিশ্ববিদ্যালয় দিয়ে এ ফিউচারলার্ন প্রক্রিয়াটি শুরু হয়েছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি ছাড়াও আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়ার একটি ইউনিভার্সিটি এতে যোগ দিয়েছে। এর আওতায় মোট ২০টি স্বল্পমেয়াদী কোর্সের ঘোষণা দেওয়া হয়েছে। এ বছরেই তার আটটি চালু করা হবে। প্রকল্পসংশ্লিষ্টরা আশা করছেন, প্রায় ২০ হাজার শিক্ষার্থী এ অনলাইন শিক্ষা প্রক্রিয়ায় যোগ দেবে।
