২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে জরুরি অ্যালার্ট পরীক্ষা

প্রাকৃতিক দুর্যোগ, শিল্প দুর্ঘটনা ও অন্যান্য স্থানীয় ঝুঁকিপূর্ণ ঘটনার খবর জানাতে মোবাইল ফোনে ‘ইমার্জেন্সি অ্যালার্ট’ সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করছে যুক্তরাজ্যের পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 02:57 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যের কয়েকটি এলাকায় সেবাটি পরীক্ষামূলকভাবে ব্যবহারে স্থানীয়দের প্রতিক্রিয়া মূল্যায়ন করা হবে।

সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে ৫০ হাজার মানুষের কাছে মেসেজ পাঠিয়ে মোবাইল ফোনে এ পরীক্ষা করা হবে।

যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ায় এ ধরনের পদ্ধতি আগে থেকেই চালু রয়েছে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, এতে সাইবার আক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের মন্ত্রী ক্লো স্মিথ বলেছেন, এ পদ্ধতিতে স্থানীয়দের প্রকৃত জরুরি অবস্থা সম্পর্কে সচেতন করা হবে।

যুক্তরাজ্যে ২০১৪ সালের শুরুতে মোবাইল ফোনে ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম আনুষ্ঠানিকভাবে চালুর কথা রয়েছে।