ক্ষমা চাইল ফেইসবুক
প্রকাশিত এক ডেটিং বিজ্ঞাপনে আত্মহত্যার শিকার ১৭ বছর বয়সী এক তরুণীর ছবি ব্যবহার করায় দুঃখ প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, অনলাইনে চার বালক দ্বারা ধর্ষণের এক ছবি ছড়িয়ে পড়ার পর, এপ্রিলে রেচাহ নামের কানাডিয়ান তরুণীটি আত্মহত্যা করেন।
ফেইবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, “এটা সত্যিই খুবই দুঃখজনক, ইন্টারনেটে বিজ্ঞাপনদাতারা প্রচার চালিয়েছে।”
আরও বলা হয়েছে, এটা তাদের বিজ্ঞাপননীতিবিরোধী। বিজ্ঞাপনটি মুছে ফেলা হয়েছে ফেইসবুক থেকে। এমনকি বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্টটিও চিরতরে মুছে ফেলা হয়েছে।
রেচাহর মা জানান, রেচাহ দুই বছর আগে এক পার্টিতে মদ্যপান করে এবং ধর্ষণের শিকার হয়। পরবর্তীকালে এই ঘটনা অনলাইনে প্রকাশ করা হয়।
তরুণীর বাবা বুধবার জানান, বিজ্ঞাপনটি তাকে বিব্রত করেছে। তিনি তার ব্লগে একটি এসএমএস পোস্টের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।
