২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের বদলে আলোতে চলবে কম্পিউটার

প্রচলিত সব কম্পিউটার চিপই বিদ্যুতে চলে। কিন্তু সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রাফিন দিয়ে এমন চিপ বানানো সম্ভব, যা বিদ্যুতের বদলে আলোতে চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 06:00 PM

Updated : 13 Oct 2022, 02:58 PM

গ্রাফিন দিয়ে কম্পিউটার চিপ নির্মাণের এ বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি, কলম্বিয়া ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম)-এর গবেষণা প্রতিষ্ঠান টি.জে. ওয়াটসন গবেষণা করছে। তাদের গবেষণার ফলাফল নেচার জার্নালের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, গ্রাফিন দিয়ে নির্মিত চিপটির আলো ইলেকট্রনসকে দমন করে সেটিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করে। অন্যদিকে এমআইটির গবেষকরা জানিয়েছেন, নতুন এ চিপটি শক্তির ব্যয় এবং তাপ উৎপাদন কমিয়ে আনতে সক্ষম। এ ছাড়াও চিপটি বেশ দ্রুতগতির এবং খুব অল্পদামেই এটি তৈরি করা সম্ভব।

গ্রাফিনকে বলা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পদার্থ। সবুজ রংয়ের এ পদার্থটির পুরুত্ব মাত্র এক অণু করা সম্ভব এবং এটি ইস্পাতের চেয়েও তিনশ’ গুণ শক্ত। ফেব্রুয়ারিতে ইউরোপিয়ান ইউনিয়ন মোবাইল ফোন নির্মাতা নোকিয়াকে ১৩৫ কোটি ডলার দিয়েছিল এর উন্নয়ন নিয়ে কাজ করার জন্য।

এ ছাড়াও ২০১০ সালে দুজন গ্রাফিন গবেষক কীভাবে স্বচ্ছ ও নমনীয় পদার্থটি দিয়ে টাচস্ক্রিন, লাইট প্যানেল এবং সোলার সেল তৈরি করা যায়, তা ব্যখ্যা করে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন।