সবচেয়ে বড় পর্দার ব্ল্যাকবেরি আসছে
সবচেয়ে বড় পর্দার ব্ল্যাকবেরি স্মার্টফোনের ঘোষণা দিয়েছে কানাডিয়ান মোবাইল ফোন নির্মাতা ব্ল্যাকবেরি। জেড৩০ নামের ওই স্মার্টফোনটিতে পাঁচ ইঞ্চি মাপের বড় স্ক্রিনের সঙ্গে থাকছে বড় ব্যাটারি।
এক প্রতিবেদনে সংবাদসংস্থা বিবিসি জানিয়েছে, গত মাসে কানাডিয়ান প্রতিষ্ঠানটি বিক্রিচেষ্টার ঘোষণার পর এটাই তাদের প্রথম পণ্য ঘোষণা।
ব্লাকবেরির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সপ্তাহের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে ছাড়া হবে জেড৩০ স্মার্টফোনটি।
ব্ল্যাকবেরির অপারেটিং সিস্টেমের আপডেট ১০.২ অক্টোবরের মাঝামাঝি সময়ে দেওয়া হবে। নতুন ওই আপডেটটি জি১০ ও কিউ১০ ডিভাইসেও পাওয়া যাবে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান বিজিসির অর্থিক বিনিয়োগকারী উপদেষ্টা কলিন গিলস জানান, টেক পণ্যের প্রতিযোগিতায় অ্যান্ড্রয়েড অবশ্যই প্রথম স্থানে, টেক জায়ান্ট অ্যাপলের আইওএস দ্বিতীয় স্থানে। আর ইদানিং তৃতীয় স্থানটি দখল করেছে উইন্ডোজ মোবাইল ফোনগুলো।
গিলস আরও জানান, ব্লাকবেরির হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেমগুলো ভালো হলেও তা সফল ব্যবসা করার মতো নয়।
