সৌরশক্তি আহরণে প্লাসমন্স
সূর্য থেকে আরও বেশি সৌরশক্তি আহরণের নতুন প্রক্রিয়া আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট আর্থ টেকলিং এক প্রতিবেদনে জানিয়েছে, প্লাসমন্স ব্যবহার করে সূর্য থেকে বর্তমানের চেয়ে অনেক বেশি শক্তি সংগ্রহ করা সম্ভব।
গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার গবেষকরা। গবেষক ড্যান বনেল এ প্রসঙ্গে জানিয়েছেন, প্রচলিত নিয়মের বাইরে আরও বেশি সৌরশক্তি আহরণের একটি কার্যকর প্রক্রিয়া বের করতে পেরে তারা আনন্দিত।
এ বিষয়ে এসিএস ন্যানো জার্নালে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং সোমবার আমেরিকান কেমিক্যাল সোসাইটির জাতীয় সভা ও ইন্ডিয়ানপলিসের প্রদর্শনীতে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
আলোচনা এবং প্রকাশিত প্রতিবেদনে গবেষকরা জানিয়েছেন, প্লাসমন্স নামের একটি পদার্থ অনেক বেশি শক্তি আহরণ করতে পারে।
বিজ্ঞানীরা প্লাসমন্স পদার্থটি ভেঙে শক্তি আহরণের মূল উপাদান ইলেকট্রন বের করে আনেন। আর এ ইলেকট্রনগুলো সৌরশক্তি সংগ্রহের কাজে ব্যবহার করে দেখেন যে, তা বর্তমানের চেয়ে তিন থেকে ১০গুণ বেশি সৌরশক্তি সংগ্রহ করতে পারছে।
