২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাসার ওয়েবসাইট হ্যাকড

মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার ১৪টি ওয়েবসাইট হ্যাক করেছে ব্রাজিলের একদল হ্যাকার। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ায় হামলা করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষণার প্রতিবাদে ব্রাজিলের হ্যাকাররা ঘটনাটি ঘটায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 04:12 PM

Updated : 26 Jul 2022, 03:04 PM

হ্যাক করার পর প্রতিটি সাইটে হ্যাকাররা লিখেছে, “নাসা হ্যাকড! বাই# বিএমপিওসিডব্লিউই! আমাদের উপর গুপ্তচরবৃত্তি বন্ধ কর! আমরা যুদ্ধ নয় শান্তি চাই!!! সিরিয়াকে আক্রমণ করবেন না।”

এছাড়াও সে লেখায় ওবামাকে হৃদয়হীন, অমানুষ বলেও উল্লেখ করা হয়।

হ্যাক হওয়া সবগুলো সাইট নাসার বিভিন্ন মিশন ও কর্মকাণ্ড সম্পর্কিত। এর মধ্যে রয়েছে কেপলার মিশন, মঙ্গল মিশন, নাসা ইভেন্টস, অ্যামিস একাডেমি ফর স্পেস এক্সপ্লোরেশন, অফিস অফ প্ল্যানেটারি প্রোটেকশন, ভার্র্চুয়াল অ্যাস্ট্রোবায়োলজি, নাসা রিক্রুটমেন্ট, লুনার সায়েন্স ইন্সটিটিউট, ইন্টারন্যাশনাল লুনার নেটওয়ার্কসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট।

একই হ্যাকারদল এপ্রিলেও নাসার চারটি ওয়েবসাইট হ্যাক করে বলে অভিযোগ রয়েছে।