২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাম্প এখন গুগল মালিকানায়

স্মার্টফোনের অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান ‘বাম্প’কে কিনেছে সার্চ জায়ান্ট গুগল। টাইম ম্যাগাজিনের বরাতে জানা গেছে, বাম্প অ্যাপটি এখন গুগল প্লে থেকে ডাউনলোড করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 04:10 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে বাম্প অ্যাপটি ব্যবহার করে এক স্মার্টফোন থেকে অন্যটিতে তথ্য স্থানান্তর করা যায়। অ্যাপটি কম্পিউটারেও ব্যবহার করা যাবে বলে গুগল প্লেতে জানিয়েছে গুগল।

ফাইল শেয়ারিং অ্যাপ ‘বাম্প’ চার বছর আগে যাত্রা শুরু করে। এ বছরের মার্চ পর্যন্ত ১২ কোটি ৫০ লাখ বার ডাউনলোড করা হয়েছে এটি।

এক ব্লগ পোস্টে বাম্পের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড লাইব বলেছেন, অ্যাপটিতে একটি ফটো শেয়ারিং সার্ভিস রয়েছে।

মালিকানা হস্তান্তরের শর্ত বা উভয়ের মধ্যে আর্থিক লেনদেন সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি গুগল কিংবা বাম্প। তবে অ্যাপটি গুগলের জন্য উপযুক্ত বলে গুগল জানিয়েছে।