২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজনেস সফটওয়্যার শোকেস

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে আয়োজিত স্থানীয়ভাবে তৈরি সফটওয়্যার প্রদর্শনীর মাসিক আয়োজন ‘বিজনেস সফটওয়্যার শোকেস’ শুরু হবে ২১ সেপ্টেম্বর।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 02:05 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

সংবাদ বিজ্ঞপ্তিতে বেসিস জানিয়েছে, এ প্রদর্শনী কাওরান বাজারস্থ বেসিস অডিটোরিয়ামে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

‘আসুন, তুলনা করুন, বেছে নিন’ সেøাগান নিয়ে যাত্রা শুরু করা ‘বিজনেস সফটওয়্যার শোকেস’-এর এটি পঞ্চম আয়োজন। এবারের প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে ৭টা পর্যন্ত চলবে।

আয়োজক কমিটির আহ্বায়ক এবং বেসিসের সহ-সভাপতি উত্তম কুমার পাল জানান, যে প্রত্যাশা নিয়ে সফটওয়্যার প্রদশর্নীর এ আয়োজন শুরু হয়েছে, তা ফলপ্রসূ হচ্ছে। গ্রাহকরা এই প্রদশর্নীতে এসে ১২ থেকে ১৪টি প্রতিষ্ঠানের একই ধরনের সফটওয়্যার ও সার্ভিস নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন এবং তাদের প্রয়োজনানুযায়ী সফটওয়্যার বেছে নিতে পারছেন।

প্রদর্শনী আয়োজক কমিটি ১৬ সেপ্টেম্বরের সভায় চলতি মাসের আয়োজন ‘ওয়েব ডেভলপমেন্ট, হোস্টিং অ্যান্ড সার্ভিসেস’ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।