২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলকিন চার্জ প্রটেক্টরে লাখ টাকার বীমা

বেলকিন ব্র্যান্ড বাংলাদেশে নিয়ে এসেছে চার্জ প্রটেক্টর নামে একটি ডিভাইস। সংবাদ বিজ্ঞপ্তিতে বেলকিনের স্থানীয় পরিবেশক স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড জানিয়েছে, এটা অনেকটা ভোল্টেজ স্টাবিলাইজারের বিকল্প হিসেবে কাজ করে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 06:23 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

যন্ত্রটি ইলেকট্রনিক ডিভাইসকে বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে সুরক্ষিত রাখবে বলে দাবি করেছে স্পিড। এটি ভোল্টেজ ওঠানামা, বৈদ্যুতিক সর্ট-সার্কিট, বজ্রপাত, বৈদ্যুতিক নয়েজ দূর করাসহ যে কোনো বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে ইলেকট্রনিক ডিভাইসকে রক্ষা করে।

চার্জ প্রোটেক্টরের সঙ্গে সংযুক্ত ইলেকট্রনিক ডিভাইসগুলোর সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত বীমা কভারেজ পাওয়া যাবে বলে স্পিড টেকনোলজির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

চার্জ প্রটেক্টরে ৫এমএম ওয়াইড কপিয়ার পে¬ট এবং তিন মিটার লম্বা হেভি ডিউটি কেবল ব্যবহার করা হয়েছে। চার্জ প্রটেক্টরগুলো ৩, ৪, ৬ এবং ৮ সকেটে পাওয়া যাচ্ছে। যন্ত্রটির সঙ্গে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি।