নোটবুক কিনলে সেলফোন ফ্রি
নতুন স্যামসাং ল্যাপটপ কিনলে সেলফোনসহ নিশ্চিত উপহারের ঘোষণা দিয়েছে স্যামসাং বাংলাদেশ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্যামসাং জানিয়েছে, ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই অফার চলবে স্টক থাকা পর্যন্ত।
নির্দিষ্ট মডেলের নোটবুক কিনলে এ অফার পাওয়া যাবে। স্যামসাং ব্র্যান্ডের কোর আই৩/এ-সিরিজ, কোর আই৫ ও কোর আই৭ নোটবুকের সঙ্গে একটি করে সেলফোন দেওয়া হবে। এছাড়া ডুয়াল কোর/ই-সিরিজ নোটবুকের সঙ্গে থাকছে সুপার শপ আগোরার গিফট ভাউচার/ প্রাইজবন্ড।
স্যামসাংয়ের এই ল্যাপটপগুলো বাজারজাত করছে কম্পিউটার সোর্স এবং স্মার্ট টেকনলোজি নামের দুটি প্রতিষ্ঠান।
দেশের যে কোনো কম্পিউটার শপ থেকে অফারটি পাওয়া যাবে।
