২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন লোগো আনল বিং

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিংয়ের নতুন লোগো উন্মোচন করা হয়েছে। ইন্টারনেটে বিভিন্ন সেবাদাতা ইয়াহুর লোগো পরিবর্তনের দুই সপ্তাহ পর নতুন লোগো আনল মাইক্রোসফটের মালিকানাধীন বিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 06:19 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

মাইক্রোসফটের ব্র্যান্ড ও ক্রিয়েটিভ পরিচালক স্কট এরিকসনের বরাতে এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, বিংয়ের নতুন লোগোটি মাইক্রোসফটের অন্যান্য লোগোর সঙ্গে মিল আছে।

সুইস ডিজাইনে করা লোগোটিতে সিগো ফন্ট ব্যবহার করা হয়েছে। এছাড়া বর্ণ বিন্যাস ও টাইপোগ্রাফিতে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। মাইক্রোসফটের প্রকৌশলী ও ডিজাইনারদের একটি টিম নতুন লোগোটি তৈরি করেছেন। 

এরিকসন জানান, অনেকের মতে অন্য সার্চ ইঞ্জিনের মতো বিংয়ে অসংখ্য ফলাফল পাওয়া যায় না। এ জন্য সাইটটি আপডেট করা হচ্ছে। তাছাড়া ওয়েবসাইটে কোনোকিছু খুঁজে বের করার অনেক পদ্ধতি আছে। বিং শুধু কোনোকিছু অনুসন্ধান করে না। এর ভেতরে কী আছে তাও খুঁজে দেয়।

ইয়াহু সার্চের জন্য বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করে। নতুন লোগো উন্মোচনের পর ইয়াহু বিংকে ‘সার্চ ইঞ্জিন’ না বলে ‘ডিসিশন ইঞ্জিন’ বলে অভিহিত করছে।