চীনে আরও বিনিয়োগ করবে স্যামসাং
ব্যবসা সম্প্রসারণ করতে চীনে নতুন করে ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ইলেক্ট্রনিক্স পণ্যনির্মাতা স্যামসাং। সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, চীনে নতুন প্যাকেজিং ও টেস্টিং প্ল্যান্ট নির্মাণে ২০১৪ সালের জানুয়ারিতে কাজ শুরু করবে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটি।
গত বছর চীনের শিল্প এলাকা শিয়ান শহরে সাতশ’ কোটি ডলারে একটি চিপ কমপ্লেক্স বানিয়েছে স্যামসাং। জানুয়ারিতে দ্রুতবর্ধনশীল শিল্প এলাকা পশ্চিম সাংহাইয়ের কুনশান শহরে আরেকটি প্ল্যান্ট পরিচালনার জন্য ১৭০ কোটি ডলার খরচ করেছে তারা।
রয়টার্স জানিয়েছে, এ অর্থ দিয়ে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি প্যাকেজিং ও একটি টেস্টিং ফ্যাক্টরি নির্মাণের কথা রয়েছে স্যামসাংয়ের।
এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন, মেমোরি চিপ ও টেলিভিশন নির্মাতা স্যামসাং ইলেক্ট্রনিক্স উৎপাদন কাজে নিয়োজিত শিল্প প্ল্যান্টগুলো সুসংহত করছে। সেখানে ২৫০টি সাপ্লায়ার ফ্যাক্টরির সঙ্গে কাজ করছে তারা। এতে চীনে কোম্পানিটির অবস্থান আরও দৃঢ় হবে বলে ধারণা প্রযুক্তি বিশ্লেষকদের।
২০১৪ সালের জানুয়ারি এ কার্যক্রম শুরু হবে নির্মাণ শেষ হতে সময় লাগবে এক বছর।
