২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটার নিয়ে সিদ্ধান্তহীন বিনিয়োগকারীরা

যুক্তরাষ্ট্রে ২০১২ সালের একটি আইনের বদৌলতে বিশেষ অবস্থায় প্রতিষ্ঠান তাদের পুঁজিবাজারে প্রবেশের বিষয়ে ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) সংক্রান্ত তথ্য গোপন রাখতে পারে। মাইক্রোব্লগিং সাইট টুইটারও ওই সুযোগে বর্তমানে তাদের আইপিওর তথ্য গোপন রাখছে। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, টুইটার তার আইপিও গোপন রাখার ফলে সিদ্ধান্তহীনতায় ভুগছেন বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 06:26 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

আইপিওর উপর ভিত্তি করে সাধারণত বাজার গবেষক, শেয়ার সংস্থা, সাংবাদিক ও বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির আর্থিক কাঠামো সম্পর্কে ধারণা পান এবং সে অনুযায়ী বিনিয়োগকারীরা তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেন।

কিন্তু টুইটার তাদের প্রাতিষ্ঠানিক আইপিও গোপন রাখার ফলে কেউই প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা সম্পর্কে বুঝতে পারছেন না। কিছু সমালোচক এ বিষয়টি নিয়ে আপত্তিও জানিয়েছেন।

প্রতিষ্ঠানটির বার্ষিক আয় একশ’ কোটি ডলারেরও কম বলে জানিয়েছে রয়টার্স। তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর টুইটারের বাজারদর এক হাজার কোটি ডলারেরও বেশি হবে বলে আশা করছেন বিশ্লেষকরা।