২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ হ্যাকার আটক

‘আর্মি অফ জোম্বিং কম্পিউটার্স’ নামে সাইবার অপরাধী চক্রের এক তরুণ সদস্যকে আটক করেছে আর্জেন্টাইন পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা গেইমিং ওয়েবসাইটে ভাইরাস ছড়িয়ে কম্পিউটারের তথ্য চুরি করত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 06:19 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

এ ঘটনায় আটক করা হয়েছে ১৯ বছর বয়সী এক তরুণকে। তার নাম প্রকাশ না করে পুলিশ জানিয়েছে, আটক তরুণের বাবা পেশায় তথ্যপ্রযুক্তি প্রকৌশলী। নিজের বাসা থেকেই তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত কম্পিউটার ও হ্যাকিংয়ে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

সংবাদবিষয়ক ওয়েবসাইট স্কাই নিউজ জানিয়েছে, এ তরুণ হ্যাকিংয়ের মাধ্যমে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক মাসে ৫০ হাজার ডলার তুলে নেয়।

পুলিশ জানিয়েছে, চক্রটি একটি অনলাইন গেইমিং সাইটের জন্য ভাইরাস তৈরি করে। এতে কেউ গেইমিং ওয়েবসাইটিতে ভিজিট করলেই কম্পিউটারে ভাইরাস ছড়াতো। ভাইরাসটি কম্পিউটারে থাকা অনলাইন ব্যাংকিংয়ের তথ্য চুরি করে তা ভাইরাস নির্মাতাদের কাছে পাঠাত। সে তথ্য ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তর করত সাইবার অপরাধীরা।