২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারীদের পছন্দ ক্যাজুয়াল গেইমিং

স্মার্টফোনের জন্য অনলাইনে রয়েছে হাজার হাজার গেইম। অ্যাংরি বার্ডস, পাজল, সুডোকুসহ গেইমিংয়ে মানুষের আসক্তি বেড়েই চলেছে বলে জানিয়েছেন লন্ডন নাইটিংগেল হাসপাতালের চিকিৎসক ড. রিচার্ড গ্রাহামস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 05:15 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

এদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান মিন্টেলের বরাতে সংবাদমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পুরুষদের পছন্দ হার্ডকোর গেইমিং হলেও নারীদের পছন্দ ক্যাজুয়াল গেইমিং।

মিন্টেল গবেষকরা জানিয়েছেন, ১৬ ভাগ পুরুষ ও ছয় ভাগ নারী স্বীকার করেছেন, তারা গভীরভাবে গেইমিং কালচারে জড়িত। কিন্তু যারা মোবাইল ডিভাইসে ক্যাজুয়াল গেইম খেলেন তার ২৭ ভাগ নারী ও ২৪ ভাগ পুরুষ।

নিয়মিত বিভিন্নধরনের গেইম খেলোয়াড়দের তালিকায় রয়েছে ২৪ ভাগ পুরুষ ও ১৫ ভাগ নারী। এছাড়া নারীদের চেয়ে পুরুষরাই গেইমের বেশি লেভেল পার করতে পারে বলে জানিয়েছে মিন্টেল।