ভূগর্ভে অভিজাত বাড়ি
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ভূগর্ভে নির্মিত বিলাসবহুল একটি বাড়ি বিক্রির জন্য দাম উঠেছে সাড়ে ১৭ লাখ মার্কিন ডলার। সংবাদ সংস্থা সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, মাটির নিচে এ বাড়িটির আয়তন ১৫ হাজার বর্গফুট।
দিনে ও রাতে বিভিন্ন সময়ে আলো অন্ধকারের অনুভূতির জন্য বাংকারটিতে রয়েছে কৃত্রিম আকাশ, তারা, কৃত্রিম প্রকৃতি ও আলো নিয়ন্ত্রণ ব্যবস্থা। বাংকারটির সিলিংয়ে স্থাপিত লাইটগুলো দিনের আলো, সূর্যাস্ত, গোধূলি ও অন্ধকার রাতের পরিবেশ তৈরি করতে পারে।
স্নায়ূযুদ্ধের টানটান উত্তেজনার সময় মাটির গভীরে নিরাপদে থাকার জন্য বিলাসবহুল এ বাড়ি নির্মাণ করেন জেরি হিন্ডারসন। ১৯৭৮ সালে স্নায়ূযুদ্ধের মাঝামাঝি সময়ে এ বাড়ি বানান হিন্ডারসন।
মাটির ২৬ ফুট গভীরে নির্মিত এ বাড়ির চারপাশে রয়েছে প্রয়োজনীয় অনেক কিছু। দুটি বেডরুম ছাড়াও বেইজমেন্টে আছে একটি পুল, দুটি বাথটাব, একটি স্টিম বাথ। এছাড়া রয়েছে একটি নাচের ফ্লোর।
