২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার চুরিপ্রচেষ্টায় গ্রেপ্তার ১২

শুক্রবার ১২ ব্যক্তিকে যুক্তরাজ্যের স্যানটান্ডার ব্যাংক থেকে লাখখানেক পাউন্ড চুরিচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশের সেন্ট্রাল ই-ক্রাইম ইউনিট। সম্প্রতি সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, তারা ব্যাংকের কম্পিউটার সিস্টেম হ্যাক করে চুরির চেষ্টা চালিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 04:54 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

এ অভিযোগে ৪ জনকে শনিবার আদালতে হাজির করা হয়। অভিযুক্তরা যুক্তরাজ্যের দক্ষিণপূর্ব লন্ডনের স্যানট্যান্ডার ব্যাংকের শাখা থেকে অর্থ চুরির পরিকল্পনা করেছিল। এদের মধ্যে আটজন জামিনে ছাড়া পেয়েছে।

এ ঘটনার মূল হোতা চারজনকে শনিবার ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে শুনানির জন্য হাজির করা হয়। এ চারজন হচ্ছে, ২৫ বছর বয়সী রানরে মুলিনস-আবুদু, ৩৪ বছর বয়সী ডিন আউটরাম, ২৭ বছর বয়সী আকাশ ভাগেলা এবং ৩৫ বছর বয়সী আসাদ আল কোরেশি।