২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোবট নির্মাতা শিশু

যে বয়সে শিশুরা ভিডিও গেইম নিয়ে মেতে থাকে, সে বয়সে রোবট নিয়ে গবেষণায় বিভোর রোহান আগরাওয়াল। ১২ বছর বয়সী রোহান ইতোমধ্যে তৈরি করেছেন ছোট আকৃতির কয়েকটি রোবট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 04:29 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, রোহান কিছুদিন সার্চ জায়ান্ট গুগলের সঙ্গেও কাজ করেন।

গুগল ও ডিজনির জন্য রোহান রোবট তৈরি করছে ক্যালিফোর্নিয়ার সানিভিলে ওলজিক নামে একটি রোবট নির্মাতা প্রতিষ্ঠানে। কোম্পানিটিতে কিছুদিন ইন্টার্নি করেন রোহান। সেখানে একটি রোবটিক ডিভাইস তৈরি করেন তিনি, যেটি ঘুরে ঘুরে অফিসের সবাইকে চিপস পৌঁছে দিতে পারে।

চার বছর বয়স থেকে প্রোগ্রামিং শুরু করেন রোহান। এছাড়া পাঁচ বছর বয়সে কোডিং শিখে নিজেই ওয়েবসাইট তৈরি করেন তিনি।

ম্যাশএবলকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহান বলেন, “প্রথমে আমি এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ শিখি। এক সময় আমার মা সার্চ জায়ান্ট গুগলের ওয়েবপেইজের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেন। তখন থেকে আমি গুগলের ভক্ত হয়ে যাই।”

এরপর হার্ডওয়্যার নিয়েও আগ্রহ বাড়তে থাকে তার। প্রকৌশলী বাবা-মা তাকে একটি ডিজিটাল সার্কিট বুক এবং একটি কিট কিনে দেন। সেটা নিয়ে চলতে থাকে গবেষণা। এ সময় কয়েকবার দুর্ঘটনার শিকার হতে হয় তাকে।

বয়সে শিশু হওয়ায় তাকে কোনো পারিশ্রমিক দেয়নি ওলজিক নামের রোবট নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে প্রতিদিন দুপুরে খাবার সরবরাহ করত তারা। ভবিষ্যতে রোহান কম্পিউটার প্রোগ্রামার বা রোবট নির্মাতা হতে চায়।

অন্যান্য শিশুদের প্রতি রোহানের আহ্বান, “যখন কোনোকিছু করতে ইচ্ছে হয়, ইতস্তত না করে তখনই তা শুরু কর।”