২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনের অবস্থা জানাবে ব্রেসলেট

সম্প্রতি মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলাও পরিধানযোগ্য ডিভাইসের স্বত্বাধিকার নিল। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিষ্ঠানটি এমন একটি ব্রেসলেটের স্বত্ব নিয়েছে, যেটি মানুষের চোখের পলক শনাক্ত করতে পারবে এবং তার মানসিক অবস্থা জানতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 03:59 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

মটোরোলার স্বত্ব থেকে জানা গেছে, এটি এমন একটি প্রযুক্তিসম্পন্ন ব্রেসলেট হবে, যাতে বিভিন্ন সেন্সর এবং একটি ডিসপ্লে থাকবে। ব্রেসলেটটি পরা অবস্থায় কারও কাছে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে এলে মানুষটি সে যন্ত্রটি পছন্দ করছে কি না, চোখের পলক ট্র্যাক করে জানিয়ে দিতে সক্ষম হবে। আরও জানা গেছে, স্পর্শ এবং অঙ্গভঙ্গীও শনাক্ত করবে ব্রেসলেটটি।

ম্যাশএবল জানিয়েছে, ব্রেসলেটটির বর্ণনায় বলা হয়েছে এটি মানুষের মনের অবস্থা পরিবর্তন করতে পারবে। কিন্তু ঠিক কীভাবে একটি ব্রেসলেট মানুষের মনের অবস্থা পরিবর্তন করবে, সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য কিন্তু জানায়নি প্রতিষ্ঠানটি।