২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশে সবজি উৎপাদন

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশে সবজি উৎপাদনের পরিকল্পনা করেছে। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, এ বছরের শেষের দিকেই এ পরিকল্পনার জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে অবস্থানকারীদের কাছে ছয়টি রোমেইন লেটুস গাছ পাঠানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 03:03 PM

Updated : 26 Jul 2022, 03:04 PM

মহাকাশে ২৮ দিন এ উদ্ভিদগুলোকে গোলাপি রংয়ের এলইডি লাইটের আলোতে রাখা হবে। এর ফলে লেটুসগুলো খাবার উপযোগী হয়ে উঠতে পারে বলে ধারণা করছে নাসা।

এর আগে নভোচারী ডন পেটি মহাকাশে অবস্থানকালে সফলভাবে ধুন্দুল উৎপাদন করেছিলেন। এ বিষয়টি দেখেই নাসা অভিনব এ পরিকল্পনাটি হাতে নিয়েছে।

তবে উৎপাদিত ফসল নভোচারীদের খাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এর বদলে এগুলো পুনরায় পৃথিবীতে পাঠানোর নির্দেশ রয়েছে নাসার। পরীক্ষা করে দেখা হবে, উৎপাদিত সবজিগুলো জীবাণুমুক্ত এবং খাওয়ার উপযোগী কি না।