২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মস্তিষ্ক তরঙ্গে আলো নিয়ন্ত্রণ

লাইভ কনসার্টে আলো নিয়ন্ত্রকের সাহায্য নেওয়ার বদলে নিজের মস্তিষ্কের তরঙ্গ ব্যবহার করে আলো নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করেছেন সংগীতশিল্পী মিকি হার্ট। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের রক ব্যান্ড গ্রেটফুল ডেডের প্রাক্তন ড্রামার ছিলেন হার্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 03:01 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

হার্ট কীভাবে কাজটি করবেন, তা ব্যাখ্যা করেছেন। হার্ট জানিয়েছেন, তিনি ইলেকট্রোলাইডসম্পন্ন একটি কালো টুপি পরবেন এবং টুপির ইলেকট্রোডসগুলো তার মস্তিষ্ক থেকে ইলেকট্রোয়েনসেফালোগ্রাফি (ইইজি) ডেটা সংগ্রহ করবে। আর এ ডেটাগুলোর মাধ্যমেই তার কনসার্টে আলোর পরিবর্তন হবে। হার্ট যখন যে আলোর প্রয়োজন মনে করবেন, তখন সে আলো সেখানে দেখা যাবে, এমনটাই তার পরিকল্পনা।

এ ছাড়াও হার্টের মস্তিষ্কের একটি ছবি প্রায় ৪০ ফুট উপরে প্রদর্শিত হবে এবং একে বিভিন্ন রংয়ে দেখা যাবে। আসলে হার্টের মস্তিষ্কের তরঙ্গই আলো হিসেবে সেটিকে বিভিন্ন রংয়ে প্রদর্শন করবে। হার্ট তার এ পরিকল্পনাটি নিয়ে বর্তমানে গবেষণা করছেন।