হাইব্রিড স্পোর্টস কার আনল পোর্শে
জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে আয়োজিত আন্তর্জাতিক মোটর শোতে হাইব্রিড স্পোর্টস কার দেখিয়েছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোর্শে।
প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট গিজম্যাগ এক প্রতিবেদনে জানিয়েছে, ৯১৮ স্পাইডার নামে গাড়িটি ঘণ্টায় ২১১ মাইল গতিতে চলতে পারে।
২০১০ সালে জেনেভার আন্তর্জাতিক মোটর শোতে এ গাড়ি আনার আগাম খবর দিয়েছিল পোর্শে।
কর্মক্ষমতা ও দক্ষতা-- দুটো বিষয়ই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গাড়িটি তৈরি করা হয়েছে। এটি ২ দশমিক ৮ সেকেন্ডে শূন্য থেকে একশ’ মাইল গতি তুলতে পারবে। এছাড়া গাড়িটি সর্বোচ্চ ২১১ মাইল গতিতে চলতে পারবে।
পোর্শে জানিয়েছে, গাড়িটি কম জ্বালানি খরচ করে। প্রতি ১০০ কিলোমিটার পথ চলতে মাত্র তিন লিটার জ্বালানির প্রয়োজন হয় এর।
২০১৪ সালে যুক্তরাষ্ট্রে গাড়িটি বিক্রি শুরু হবে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৮ লাখ ৪৫ হাজার ডলার।
