ওয়াইফই ডেটা মামলায় হারল গুগল
সার্চ জায়ান্ট গুগল স্ট্রিটভিউ সার্ভিসের গাড়ির মাধ্যমে ওয়াইফাই ডেটা সংগ্রহ করায় প্রতিষ্ঠানটির বিপক্ষে রায় দিলেন যুক্তরাষ্ট্রের বিচারক। সম্প্রতি সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গুগল অনেক দেশ থেকেই স্ট্রিটভিউয়ের জন্য ব্যবহৃত গাড়ি থেকে ব্যক্তিগত ডেটা সংগ্রহ করে আইন লঙ্ঘন করেছে।
গুগল আশা করেছিল, মামলাটি খারিজ হয়ে যাবে। তাদের আইনজীবী জানিয়েছিল, সম্পূর্ণ বিষয়টি ভুল করে সংগ্রহ করা হয়েছে এবং এ ডেটাগুলো ওয়্যারটেপিং আইন ভাঙেনি। কিন্তু আদালত গুগলের বিপক্ষে রায় দিয়েছেন। এর ফলে এখন ব্যবহারকারীরা চাইলেই গুগলের কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন।
গুগল ২০০৮ সাল থেকে ২০১০ সালের মধ্যে ৩০টি দেশ থেকে অনিরাপদভাবে ওয়াই-ফাই ডেটা সংগ্রহ করেছে। এসব ডেটার মধ্যে ইমেইল আইডি থেকে শুরু করে পাসওয়ার্ড, ছবি, ডকুমেন্ট ইত্যাদি ছিল। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে সিদ্ধান্তটি ইন্টারনেট নিরাপত্তার ক্ষেত্রে একটি বৈশিষ্ট্য হয়ে থাকবে।
মামলাটির রায় প্রসঙ্গে গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, তারা আদালতের সিদ্ধান্তে হতাশ এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে চিন্তা করছেন।
