২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটে ইন্টারনেট সেবা দিচ্ছে কিউবি

বুয়েটে বেইস স্টেশন সেটআপ করেছে কিউবি। এ বিষয়ে সম্প্রতি ওয়াইম্যাক্স সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কিউবি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2013, 04:17 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

বুয়েটের চিফ ইঞ্জিনিয়ার্স অফিসে সম্পাদিত ওই চুক্তি অনুযায়ী ইতোমধ্যে কিউবি বুয়েটে বেইস স্টেশন সেটআপ করেছে, যা বুয়েটের শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রছাত্রীদের জন্য ইন্টারনেট সেবা দেবে।

বিটিএস এর পাশাপাশি বুয়েটের সকল ডিন, বিভাগীয় প্রধান, ইন্সটিটিউট পরিচালক, প্রশাসনিক প্রধান, রেজিস্ট্রার অফিস এবং উপাচার্য অফিসে ব্রডব্যান্ড কানেকশন প্রদান করেছে কিউবি ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কিউবির পক্ষ থেকে ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডি এস ফয়সাল হায়দার,   প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ অন্যান্যরা এবং বুয়েটের পক্ষ থেকে ছিলেন কম্পট্রলার মো. জসীমউদ্দিন আকন্দ ও প্রধান প্রকৌশলী এম এম আবদুল আলিম প্রমুখ।