২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোবটের শক্তিশালী পেশি

সুপারম্যানের মতো রোবটের কর্মক্ষমতা বাড়াতে শক্তিশালী কৃত্রিম পেশি উন্নয়ন করেছেন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিংগাপুরের বিজ্ঞানীরা। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট গিজম্যাগ এক প্রতিবেদনে জানিয়েছে, কৃত্রিম পেশি সংযোজন করায় রোবট নিজের ওজনের চেয়ে ৮০ গুণ বেশি ওজন উঠাতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 06:34 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

রোবট নিয়ে এ গবেষণাটি পরিচালনা করে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিংগাপুরের প্রকৌশল অনুষদের গবেষকরা। তারা রোবটিক পেশির উন্নয়ন করেছেন। এটি দেখতে মানুষের হাতের পেশির মতোই। তবে এ বাড়তি পেশি সংযোজনে সুপারম্যানের মতোই শক্তি পাবে মানুষ আকৃতির রোবট।

এখনকার প্রচলিত রোবটগুলো তাদের ওজনের তিনগুণ ভার বহন করতে পারে। নতুন এ পেশি সংযোজনে রোবট আগের চেয়ে অনেক বেশি ভার বহন করতে পারবে বলে জানিয়েছেন গবেষকরা।