২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোকের বিজ্ঞাপনে লাইভ টুইট

অনলাইনে পাওয়া সুবিধা ব্যবহার করে ভিন্নধরনের বিজ্ঞাপন তৈরি করেছে কোমল পানীয় নির্মাতা প্রতিষ্ঠান কোকা কোলা। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, রোমানিয়ার টিভিতে কোমল পানীয়টির বিজ্ঞাপনে ভিডিওর সঙ্গে সঙ্গে গ্রাহকদের লাইভ টুইটও দেখা যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 05:57 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

টিভি বিজ্ঞাপনটির স্ক্রিনের উপরের অংশে ভিডিও চলতে থাকে আর নিচে একটি সাবটাইটেল বারের মতো থাকে, যেখানে #LetsEatTogether  হ্যাশট্যাগটি ব্যবহার করে যারা টুইট করছেন সেসব টুইট দেখা যায়।

বিজ্ঞাপনে টুইটারের এ রকম ব্যবহার এবারই প্রথম। রোমানিয়ার বিজ্ঞাপন সংস্থা ‘এমআরএম’ বিজ্ঞাপনের টুইটগুলো নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছে ম্যাশএবল। কোকের প্রতিটি বিজ্ঞাপনে পাঁচ থেকে সাতটি টুইট দেখা যাচ্ছে।

ভিন্ন ধরনের এ বিজ্ঞাপন প্রসঙ্গে বিজ্ঞাপন এজেন্সির জিএম নির রেফুয়াহ জানিয়েছেন, লাইভ টুইট যোগ করার ফলে মানুষ বিজ্ঞাপনটি দেখার জন্য অপেক্ষা করছে। বিজ্ঞাপনের বেলায় এমনটা হবার উদাহরণ বেশ কম।