২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিনিস হারাবে না ট্যাক্সিতে

ট্যাক্সিতে ভুল করে কিছু ফেলে আসলে সতর্ক করবে প্রোপার্টি ডিটেক্টর সিস্টেম। ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, গাড়িতে ভুল করে কিছু ফেলে আসার প্রবণতা বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নিয়েছে টোকিওর ট্যাক্সি কোম্পানি ‘কোকুসাই মোটরকারস’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 05:54 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

কোকুসাই তাদের সবগুলো গাড়িতে প্রোপার্টি ডিটেক্টর সিস্টেম চালু করার কথা জানিয়েছে। এ প্রযুক্তি সংযোজনে কোকুসাইয়ের সঙ্গে কাজ করবে টেকনোলজি পরামর্শক প্রতিষ্ঠান আইডিয়াক্রস।

গাড়ির মধ্যে কোনো যাত্রী আরোহনের পর থেকে নামা পর্যন্ত চারটি ক্যামেরা দিয়ে ভিডিওধারণ করা হবে। যেগুলো যাত্রীর সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ বা কোনো মূল্যবান জিনিসের ট্র্যাকিং করবে। যাত্রী যদি নামার সময় এর কোনোটি নিতে ভুলে যান, তখন স্বয়ংক্রিয়ভাবে গাড়িতে অ্যালার্ম বেজে উঠবে।

সামনের সিটের পেছনে দুটি, সিলিংয়ে একটি এবং ট্রাঙ্কে একটি করে মোট চারটি ছোট ক্যামেরা গাড়িতে যুক্ত করা হবে। আগামী বসন্তের আগে ৫০০ ডলারে প্রতিটি ট্যাক্সিতে প্রোপার্টি ডিটেক্টর সিস্টেম চালু করার করার কথা নিশ্চিত করেছে কোকুসাই।

টোকিওর পুলিশ জানিয়েছে, গত এক বছরে ২ লাখ ১০ হাজার জিনিস গাড়িতে ফেলে গেছেন যাত্রীরা। এর মধ্যে মানিব্যাগ, স্মার্টফোনসহ অনেক মূল্যবান সামগ্রী ছিল। নতুন প্রযুক্তি সংযোজনে এ ধরনের ভুল কমে আসবে বলে জানিয়েছে নির্মাতারা।