২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল প্লাসে নতুন ফিচার

সার্চ জায়ান্ট গুগলের সোশাল নেটওয়ার্ক গুগল প্লাসে নতুন ফিচার যুক্ত হয়েছে। টুইটার ও ফেইসবুকের মতো এখন থেকে গুগল প্লাসের মাধ্যমেও ড্রপডাউন মেন্যুর মাধ্যমে এমবেডেড পোস্ট ব্যবহার করা যাবে বলে পৃথক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল ও এনগ্যাজেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 05:50 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

নতুন সেবা এমবেডেড পোস্ট লিংকে ক্লিক করলে একটি পপ-আপ স্ক্রিন দেখা যাবে। তাতে সহজ ব্যবহার কোড থাকবে। এতে টেক্সট, ফটো এবং মিডিয়া পোস্ট সাপোর্ট করবে এবং এমবেডেড পোস্টের কনটেন্ট গুগল প্লাসে দেখা যাবে।

নতুন এই ফিচারের ফলে প্লাস ওয়ানে কাউকে অনুসরণ ও কারও লেখায় কমেন্ট করতে পারবেন একজন ব্যবহারকারী। গুগল প্লাসে ওয়ার্ডপ্রেস ও টাইপপ্যাডের সঙ্গে বাড়তি অথরশিপ প্রোগ্রাম যুক্ত করেছে। তাই গুগল সাইন ইন করে থাকলে আপনার প্রোফাইল সার্চ রেজাল্টে লিংক করা থাকবে।