২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যক্তিগত নেটওয়ার্কেও এনএসএর অনুপ্রবেশ

নজরদারির কাজে বিভিন্ন প্রতিষ্ঠানের নেটওয়ার্কে অনুপ্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। ‘আক্রান্ত’ নেটওয়ার্কগুলোর মধ্যে সার্চ জায়ান্ট গুগল এবং ব্রাজিলের সরকারি প্রতিষ্ঠান প্রেত্রোলিও ব্রাসিলেইরো রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 03:55 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

ব্রাজিলের বৃহত্তম টেলিভিশন নেটওয়ার্ক গ্লোবো জানিয়েছে, ব্রাজিল এবং মেক্সিকোর প্রেসিডেন্টের উপর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) গুপ্তচরবৃত্তির খবরটি প্রকাশের এক সপ্তাহের মাথায় এনএসএ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ব্যক্তিগত নেটওয়ার্কেও অনুপ্রবেশ করেছে।

এ বিষয়ে গ্লোবো এনএসএর তৈরি একটি স্লাইডও দেখিয়েছে। রয়টার্স জানিয়েছে, ২০১২ সালের মে মাসে তৈরি করা ওই স্লাইডটি ব্যবহার করা হত কীভাবে ব্যক্তিগত কম্পিউটার ও নেটওয়ার্কে গুপ্তচরবৃত্তি করতে হয় তা এনএসএর নতুন এজেন্টদের শেখানোর জন্য।

গুগল এবং পেত্রেলিও ব্রাজিলিও ছাড়াও এনএসএর গুপ্তচরবৃত্তির শিকার হয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টার ব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। সুইফট নামে পরিচিত সিস্টেমটির মাধ্যমে বিশ্বে প্রচুর লেনদেন হয়। তবে ঠিক কবে এ অনুপ্রবেশ বা গুপ্তচরবৃত্তি হয়েছে তা জানায়নি গ্লোব।