২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোষণার আগেই আইফোনের লাইন

এটা এখন অনেকটাই নিশ্চিত যে, অ্যাপলের নতুন দুই স্মার্টফোন আইফোন ৫এস ও আইফোন ৫সি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসছে ২০ সেপ্টেম্বর। কিন্তু সেই আনুষ্ঠানিক ঘোষণা আসার দুই সপ্তাহ আগে থেকেই অতি উৎসাহী ক্রেতারা লাইন দিয়ে অপেক্ষা করছেন নিউ ইয়র্কের ফিফথ অ্যাভিনিউয়ে অ্যাপলের সবচেয়ে পরিচিত দোকানটির সামনে। প্রযুক্তি বিষয়ক সাইট বিজিআর জানিয়েছে, এখন থেকেই অ্যাপল স্টোরের সামনে সিøপিং ব্যাগ নিয়ে ক্যাম্পিং করে দিনরাত লাইনে নিজের জায়গা ‘দখলে’ রাখছেন অ্যাপল ভক্তরা।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 12:10 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

অ্যাপল স্টোরের সামনে অপেক্ষমাণ ক্রেতাদের ক্যাম্পিংয়ের ছবি তুলে তা অনলাইনে পোস্ট করে দিয়েছে ম্যাকরুমারস ডটকম নামে একটি সাইট। অথচ স্মার্টফোনদুটি বাজারজাত করা হবে কবে থেকে, সেটি এখনও নিশ্চিত নয়।

বরারবরের মতো অ্যাপল নতুন পণ্য নিয়ে আগাম কোনো তথ্য না দিলেও টেক বোদ্ধারা ‘প্রায় নিশ্চিত’- ২০ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনেই ঘোষণা আসবে আইফোন ৫এস আর ৫সি নিয়ে। আর স্মার্টফোন দুটি যে এর মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে পৌঁছানো শুরু করেছে, তা ইঙ্গিত করছে সম্প্রতি ইন্টারনেটে ফাঁস হয়ে যাওয়া অ্যাপলের একাধিক চালান বিল এবং ছবি।