২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মজার লিফট

উঁচু বিল্ডিংয়ে উঠার জন্য লিফট আমরা অনেকেই ব্যবহার করেছি। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, বাইসাইকেলের প্যাডেলের সাহায্যে ৩০ ফুট উঁচু গাছবাড়িতে উঠার জন্য লিফট তৈরি করেছেন ইথান স্লুসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 05:10 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

বাইসাইকেলের প্যাডেলকে পুলিং সিস্টেমের সঙ্গে সংযুক্ত করে তৈরি করা হয়েছে লিফটটি। প্যাডেল যখন ঘোরানো হয়, তখন কপিকলের মতো পুলিং সিস্টেমের সংযোগটি মানুষকে উপরের দিকে নিয়ে যায়। আবার নামার সময়ও একই প্রক্রিয়ায় নামা যায়।

ইথান একটি ভিডিওতে দেখিয়েছেন এ লিফটটি ঠিক কীভাবে কাজ করে। ভিডিওতে দেখা গেছে শুধু প্যাডেল ব্যবহার করে তিনি তার ৩০ ফুট উচ্চতার গাছের ওপরে বানানো বাড়িতে বাইসাইকেলসহ উঠছেন।