২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এলজির বৃহত্তম ওএলইডি টিভি

প্রযুক্তিপণ্য নির্মাতাদের বর্ষিক সম্মেলন আইএফএ বার্লিন-২০১৩-এ বিশ্বের সবচেয়ে বড় পর্দার আল্ট্রা এইচডি ওএলইডি টিভি দেখিয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা এলজি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, এইচডি টিভির চেয়ে স্বচ্ছ ও প্রাণবন্ত ছবি দেখা যাবে অবতলভাবে বাঁকানো ৭৭ ইঞ্চি পর্দার ওএলইডি টিভিটিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 05:01 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

ইলেক্ট্রনিক্স পণ্যনির্মাতা স্যামসাংয়ের ৪কে টিভি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় পর্দার আল্ট্রা এইচডি টিভি হলেও ওএলইডি প্রযুক্তির সবচেয়ে বড় টিভিটি এনেছে এলজি। বিদ্যুৎসাশ্রয়ী আল্ট্রা এইচডি ওএলইডি টিভিতে এইচডির চেয়ে আরও স্বচ্ছ ও প্রাণবন্ত প্রোগ্রাম উপভোগ করা যাবে বলে জানিয়েছে ম্যাশএবল।

স্যামসাংয়ের ৯৮ ইঞ্চি পর্দার ৪কে আল্ট্রা এইচডি টিভি আকারের দিক থেকে বড় হলেও ওএলইডি প্রযুক্তির সবচেয়ে বড় টিভি এখন এলজির।

৭৭ ইঞ্চি পর্দার ওএলইডি প্যানেলে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ প্রযুক্তি যুক্ত করেছে বলে জানিয়েছে এলজি। তবে এখনও কারিগরি প্রযুক্তি নিয়ে সংবাদমাধ্যমে কোনো তথ্য প্রকাশ করেনি তারা। এ টিভির দাম কত হবে, তাও এখনও জানায়নি এলজি।