কমছে অ্যাপল ডেটার শতাংশ
টেক জায়ান্ট অ্যাপলের মোবাইল থেকে ব্যবহৃত ইন্টারনেট ট্রাফিকের হার অন্য প্ল্যাটফর্মের তুলনায় কমছে। সম্প্রতি ১০ শতাংশ কমে এসেছে প্রতিষ্ঠানটির মোবাইল ওয়েব ট্রাফিক। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপলের মোবাইল ওয়েব ট্রাফিক ৬৫.৯ শতাংশ থেকে ৫৪.৯ শতাংশে নেমে এসেছে।
একই স্কেলে সার্চ জায়ান্ট গুগল ছাড়া অন্য কোনো বড় প্রতিষ্ঠানের মোবাইল অপারেটিং সিস্টেমের ওয়েব ট্রাফিক বাড়েনি। প্রতিষ্ঠানটির অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সাত শতাংশেরও বেশি বেড়েছে। সম্প্রতি বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান স্টাটিস্টা নেট অ্যাপ্লিকেশন্সের সহায়তায় গত এক বছরের মোবাইল ওয়েব ট্রাফিকের উপর এ চার্টটি তৈরি করেছে।
এখন আগামী বছরে মোবাইল ওয়েব ট্রাফিকের ক্ষেত্রে অ্যাপলের শেয়ার গুগল দখল করতে থাকে কি না সেটিই দেখার বিষয়।
