মাইক্রোসফটের মিডিয়ারুমকে কিনল এরিকসন
বিশ্বের অন্যতম বড় আইপিটিভি প্ল্যাটফর্ম মিডিয়ারুমের ব্যবসা ও টিভি সলিউশন্সকে কিনে নিল সুইডিশ টেলিকম পণ্যসামগ্রী নির্মাতা এরিকসন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এরিকসন জানিয়েছে, মালিকানা বদলের ফলে এরিকসনের গবেষণা সেবাটিকে আরও গ্রহণযোগ্য ও জনপ্রিয় করে তুলবে।
মিডিয়ারুম বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ তে অবস্থিত, যা এখন থেকে এরিকসন মিডিয়ারুম নামে পরিচিত হবে। মিডিয়ারুম ৬০টি অপারেটরে ২ কোটি ৪০ লাখ সেটটপ বক্স দিয়ে ১৩ কোটি গ্রাহককে আইপিটিভি সুবিধা দিচ্ছে।
মিডিয়ারুম কিনে নেওয়ার ফলে এরিকসন এখন বিশ্বের অন্যতম বৃহৎ আইপিটিভি প্ল্যাটফর্ম। এরিকসনের মাল্টিস্ক্রিন পণ্যে এটি একটি অন্যতম সংযোজন।
বিশ্বব্যাপী আইপিটিভি প্রতিবছর ১৮ ভাগ হারে বাড়ছে। এতে এরিকসন তার গ্রাহকদের ছোট বড় নানা স্ক্রিনে একই মানের ভিডিও পৌঁছে দিতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
