২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শব্দের পাঁচগুণ গতির বিমান

প্রতিরক্ষা খাতে দ্রুতগতির বিমান নিয়ে গবেষণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী। লাইভ সায়েন্স ও ইয়াহু নিউজ জানিয়েছে, সম্প্রতি তাদের নির্মিত বিমানটি শব্দের চেয়ে পাঁচগুণ গতিতে উড়তে সক্ষম হয়েছে। তবে বিমানটির নাম এখনও প্রকাশ করেনি তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 01:57 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

এ বিমানটি দিয়ে বিশ্বের যে কোনো জায়গায় কম সময়ে ভ্রমণ করা যাবে এবং এটি শব্দের চেয়ে পাঁচগুণ গতিতে আকশে উড়তে সক্ষম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা।

ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি (ডারপা) এবং বিমান বাহিনীর যৌথ প্রচেষ্টায় এ গবেষণাটি পরিচালনা করা হয়।

২০০৪ সালে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হয়। এ প্রকল্পের অধীনে ১ মে এক্স-৫১এ নম্বর বিমানটি প্রথমবারের মতো সর্বোচ্চ গতিতে আকাশে উড়তে সক্ষম হয়। মাত্র ছয় মিনিটে ৪২৫ কিলোমিটার পথ অতিক্রম করে বিমানটি।