২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খোঁজা যাবে পুরনো টুইট

মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রতিদিন প্রায় ৪৫ কোটি টুইট পোস্ট হয়। এ অবস্থায় নির্দিষ্ট কোনো টুইট হ্যাশট্যাগের মাধ্যমেও খুঁজে বের করা প্রায় অসম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 04:24 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, এ অসম্ভবকে এখন সম্ভবে পরিণত করা হয়েছে। এবার ‘খুব সহজেই’ যে কোনো টুইট খুঁজে বের করা যাবে।

যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠান টপসি এ বিষয়ে টুইটারকে সাহায্য করতে এগিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি টুইটারকে এমন একটি প্রযুক্তি দিয়েছে, যার মাধ্যমে টুইটারের কোটি কোটি টুইট থেকে নির্দিষ্ট টুইটটি সহজেই খুঁজে বের করা যাবে। টপসির এ প্রযুক্তিটিকে টুইটারে ফায়ারহর্স নামে ডাকা হচ্ছে।

টুইট খুঁজে বের করার এ প্রযুক্তিটির প্রমাণও দিয়েছে টপসি। বুধবার টুইটারের সম্পূর্ণ পাবলিক হিস্টোরি যার মানে ৪২ হাজার ৫০০ কোটি টুইট, ভিডিও, ছবি, ব্লগ পোস্ট থেকে টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির ২০০৬ সালে পোস্টকৃত প্রথম টুইট খুঁজে বের করেছে তারা।

টপসি এবং টুইটার এ ফায়ারহর্স প্রযুক্তির বিষয়টির ক্ষেত্রে অংশীদারিত্বে এসেছে, এমনটাই জানিয়েছে ম্যাশএবল।