মোবাইলে ‘থার্ড বয়’ এখন উইন্ডোজ
মোবাইল অপারেটিং সিস্টেমের মধ্যে বিশ্বে তৃতীয় স্থান দখল করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের উইন্ডোজ ফোন।
ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ভোক্তা গবেষণা প্রতিষ্ঠান ‘কান্টার ওয়ার্ল্ড প্যানেল’ অপারেটিং সিস্টেমের উপর এ প্রতিবেদনটি প্রকাশ করেছে।
এর আগে তিন নম্বর স্থানটি দখল করে রেখেছিল ব্ল্যাকবেরি। কিন্তু উইন্ডোজ ফোন ব্ল্যাকবেরিকে পেছনে ফেলে এ বছর তৃতীয় স্থানটি দখল করেছে।
প্রতিবেদনটি থেকে জানা গেছে, এ বছরের জুলাই মাসে ইউরোপের পাঁচটি বড় বাজারে উইন্ডোজ ফোনের শেয়ার সবমিলিয়ে ৮.২ শতাংশ বেড়েছে।
অন্যদিকে এ বছরের জুলাই মাসে ব্ল্যাকবেরির শেয়ার গত বছরের তুলনায় ৪.৩ শতাংশ কমেছে। গত বছরের জুলাইয়ে ব্ল্যাকবেরির শেয়ার ছিল ৬.৭ শতাংশ। কিন্তু এ বছরের জুলাইয়ে এর বাজার শেয়ার কমে দাঁড়িয়েছে ২.৪ শতাংশে।
মেক্সিকোর বাজারে ব্ল্যাকবেরির চাহিদা কমে যাওয়াতেই এমনটা হয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
