২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নীল কাচের গ্রহ

সম্প্রতি পৃথিবী থেকে ৬৩ আলোকবর্ষ দূরে একটি বড় নীল গ্রহ আবিষ্কৃত হয়েছে। গ্রহটি দেখতে অনেকটা নীল রংয়ের মার্বেলের মতো। সম্প্রতি ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, গলিত কাচের বৃষ্টিই গ্রহটির বায়ুম-লের নীল রংয়ের প্রধান কারণ বলে গবেষকরা ধারণা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2013, 03:16 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

বিজ্ঞানীরা গ্রহটির নাম দিয়েছেন এইচডি১৮৯৭৩৩বি। গ্রহটির নক্ষত্রের তাপমাত্রা বেশি হওয়ার কারণেই এ গলিত কাচের বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন তারা। গ্রহটিতে দিনে তাপমাত্রা থাকে প্রায় ১৭০০ ডিগ্রি ফারেনহাইট (৯৩০ ডিগ্রি সেলসিয়াস)। পর্যবেক্ষণে জানা গেছে, গ্রহটির বায়ুম-লও আগের অনুমানের চেয়ে বিস্তৃত।

গবেষণায় জানা গেছে, গ্রহটি খুব দ্রুত কমে যাচ্ছে। এর বায়ুম-ল প্রতি সেকেন্ডে ২২ কোটি পাউন্ড থেকে ১৩০ কোটি পাউন্ড হারাচ্ছে।

নীল এ গ্রহ সম্পর্কিত সম্পূর্ণ গবেষণাটি অ্যারোস্ট্রোফিজিকাল প্রতিবেদনে প্রকাশের জন্য নির্বাচন করা হয়েছে।