২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এল মোবাইল ক্রেডিট কার্ড ‘স্বস্তি’

সম্প্রতি দেশে প্রথমবারের মতো চালু হল মোবাইল ক্রেডিট কাড সার্ভিস ‘স্বস্তি’। মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে, স্বয়ংক্রিয় এই ঋণ ব্যবস্থাপনা কার্যক্রমটি চালু করল বিডিজবস ডটকমের অঙ্গপ্রতিষ্ঠান ‘স্বস্তি’। সংবাদ বিজ্ঞপ্তিতে বিডিজবস জানিয়েছে, স্বস্তির সহযোগী হিসেবে থাকছে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ও বেসরকারী সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।

ওমর শরীফ

পল্লব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 04:54 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

বুধবার স্বস্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

স্বস্তির প্রকল্প পরিচালক ও বিডিজবস ডটকমের চেয়ারম্যান আহমদ ইসলাম মুকসিত জানান, সেবাটির মাধ্যমে প্রান্তিক মানুষ তার জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে সহজ শর্তে ঋণ নিতে পারবেন। এতে আলাদা কোনো ক্রেডিট কার্ড বা ডিভাইসের প্রয়োজন নেই।

রেজিস্ট্রেশনকৃত গ্রাহক, তার মোবাইল ফোনটি ব্যবহার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঋণের টাকা উত্তোলন বা পরিশোধ করতে পারবেন।

সহযোগী প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরীন, ডিএসকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ঋণ) ও বিডিজবস ডটকমের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফাহিম মাশরুর তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।