এসার লিকুইড এস২ স্মার্টফোন
এই প্রথম ৪কে ভিডিও রেকর্ডিং ফিচারসহ স্মার্টফোন আনছে প্রযুক্তিপণ্য নির্মাতা এসার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসার জানিয়েছে, অক্টোবরের শেষ দিকে স্মার্টফোনটি বাজারজাত করা হবে।
প্রযুক্তিপণ্য নির্মাতাদের বার্ষিক সম্মেলন আইএফএ-২০১৩তে এসার ফুল এইচডি ৬ ইঞ্চি স্ক্রিনের লিকুইড এস২ স্মার্টফোনটি প্রদর্শন করবে।
স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৪.২.২ অপারেটিং সিস্টেমে। ২.২ গিগাহার্টজ গতিতে এটি তথ্য বিশ্লেষণ করতে পারে। স্মার্টফোনটিতে ২জিবি র্যাম ও ১৬জিবি ডিভাইস স্টোরেজ রয়েছে। ব্যবহারকারী ১২৮জিবি পর্যন্ত বাড়তি মেমোরি সংযোজন করতে পারবে।
স্মার্টফোনটির সামনে ২ মেগাপিক্সেল ও পেছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। পেছনের ক্যামেরাটি দিয়ে প্রফেশনাল ফটোগ্রাফারের মতো ছবি বা ভিডিও রেকর্ড করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসার।
